বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার
বিরোধী দলীয় নেতাকে নিজ কক্ষে নিয়ে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান-কে নিজের কক্ষে নিয়ে সংক্ষিপ্ত বৈঠক করেছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা শেষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, জানাজার আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে সঙ্গে নিয়ে নিজের কক্ষে যান এবং সেখানে কিছুক্ষণ আলোচনা করেন। প্রায় ১৭-১৮ মিনিট পর তারা কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং প্রধানমন্ত্রী নিজেই বিরোধী দলীয় নেতাকে তার কক্ষ পর্যন্ত এগিয়ে দেন।
এ সময় স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-ও উপস্থিত ছিলেন।



