Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়া

পা পিছলে পড়ে আহত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিসরের প্রতিনিধি দেশগুলোই অংশ নিয়ে ইরান ও দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে বৈঠক করেছে। এই গুরুত্বপূর্ণ চারদেশীয় আলোচনা চলাকালীন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত হয়েছেন।

রোববার (২৯ মার্চ) মিসরের পররাষ্ট্রমন্ত্রীর অভ্যর্থনা জানাতে এগিয়ে যাওয়ার সময় তার পা পিছলে গিয়ে কাঁধে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। তার ছেলে আলী দার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (টুইটার) বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে দেখা যায়, দার মাটিতে পড়ার পর নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করেন।

শরীরে আঘাতের কোনো বড় চিহ্ন দেখা না গেলেও দার ব্যথা কমাতে ব্যথানাশক ঔষধ নেন এবং গভীর রাতে ডাক্তারি পরীক্ষা করান। এক্স-রে রিপোর্টে দেখা গেছে, কাঁধে একটি সূক্ষ্ম ফাটল রয়েছে। পরবর্তী কয়েকদিন ঔষধ ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে ব্যথা নিয়ন্ত্রণে রাখা হবে।

অপ্রত্যাশিত এই ঘটনাটির মধ্যে দিয়েই দার সকল গুরুত্বপূর্ণ বৈঠক যথাসম্ভব নির্বিঘ্নভাবে সম্পন্ন করেছেন। বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন উপসাগরীয় অঞ্চলের শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধের প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button