Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

‘গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে’

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির মন্তব্য করেছেন, যে পরিস্থিতিতে গণভোট বাতিল করা হলে নির্বাচিত সংসদ আইনি ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি কোনো গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা হয়, তাহলে সাধারণ নির্বাচনের ফলাফলও ঝুঁকির মধ্যে পড়বে।

শিশির মনির আরও বলেন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), সংস্কার কমিশন এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ উদ্বেগজনক। তিনি এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত জাতীয় ঐক্যমত কমিশনে ৩০টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছিল। তবে বর্তমানে সেই বিষয়গুলো বাস্তবায়নে বিএনপি টালবাহানা করছে বলেও তিনি অভিযোগ তুলেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button