Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্যবাংলাদেশ

হামের টিকা পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

দেশে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার রুটিন টিকাদান কার্যক্রমের বাইরে একটি বিশেষ হামের টিকা ক্যাম্পেইন পরিচালনা করতে যাচ্ছে। জুনের প্রথম সপ্তাহ থেকে এক মাসব্যাপী এই কর্মসূচিতে প্রায় দুই কোটি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনের আওতায় ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা টিকা পাবে।

সোমবার (৩০ মার্চ) ন্যাশনাল ইমিউনাইজেশন টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক হালিমুর রশিদ জানান। তিনি বলেন, বর্তমানে ৯ মাস বয়সী শিশুরা হামের প্রথম ডোজ এবং ১৫ মাস বয়সী শিশু সেকেন্ড ডোজ পায়। তবে নতুন এই বিশেষ ক্যাম্পেইন সংক্রমণ বিবেচনায় ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুদের টিকার আওতায় আনবে।

ক্যাম্পেইনের আগে নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে এবং অভিভাবকদের নির্ধারিত সময় অনুযায়ী জানানো হবে। আন্তর্জাতিক জোট গ্যাভি থেকে অর্থায়ন, টিকা ও লজিস্টিক সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে টিকা সরবরাহ শুরু হয়েছে, এবং পর্যায়ক্রমে সিরিঞ্জসহ অন্যান্য সরঞ্জামও পৌঁছাবে।

মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং মাইক্রোপ্ল্যানের মাধ্যমে নির্দিষ্ট এলাকায় কতজন শিশুকে টিকার আওতায় আনা হবে, তার পরিকল্পনা করা হচ্ছে। এছাড়া টিকা সংগ্রহের জন্য ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button