Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যজামায়াত

বিরোধীদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরুর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যরা এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবন–এর বিরোধীদলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান–এর সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, চলমান সংসদ অধিবেশনে বিরোধী দলের অবস্থান, কৌশল এবং বিভিন্ন ইস্যুতে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংসদে কার্যকর ভূমিকা রাখার জন্য সদস্যদের দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

এরপর বিকাল ৩টায় জাতীয় সংসদের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হয়। এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছিল। ওই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সংশ্লিষ্ট খবর

Back to top button