‘শিবের অবতার’ সেজে নারী ভক্তকে যেভাবে ধ/র্ষ/ণ করলো ভারতীয় ধর্মগুরু

মহারাষ্ট্রের ভাসাই এলাকায় নিজেকে শিবের অবতার দাবি করা ৩৫ বছর বয়সী ঋষিকেশ বৈদ্যের বিরুদ্ধে ধর্ষণ ও ব্ল্যাকমেইল করার অভিযোগে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, বৈদ্য ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী নারীর সঙ্গে পরিচয় স্থাপন করেছিলেন।
ভুক্তভোগী অভিযোগ করেছেন, ২০২৩ সালে বৈদ্য আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তার বিশ্বাস অর্জন করেন এবং পরবর্তীতে পুনের একটি লজে তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করেন। এছাড়া অশ্লীল ছবি তুলে সেই ছবি ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করা হয় এবং পুনরায় শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়া হয়। মে মাসে ভাসাইয়ের একটি হোটেলে আবারও যৌন হেনস্তার চেষ্টা করা হয়।
মহারাষ্ট্রে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা যেখানে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। এর আগে অশোক খরাত গ্রেফতার হয়েছেন। সরকার এই ধরনের অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। পুলিশ জানায়, ঋষিকেশ বৈদ্য পলাতক এবং তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।



