Uncategorizedপ্রধানমন্ত্রীবাংলাদেশ
বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হঠাৎ পরিদর্শনে যান।
রোববার (২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। এরপর ১ নম্বর ভবন থেকে হেঁটে ৬ নম্বর ভবনে যান এবং সেখানে বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি জ্বালানি, সমাজকল্যাণ ও শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির অবস্থা খোঁজ নেন এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করার বিষয়ে নির্দেশনা দেন।
এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন।
সবশেষে সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে ফিরে যান এবং সেখানে কৃষক কার্ডের ডেমো উপস্থাপন সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেন।



