Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকএশিয়া

ইরানের নববর্ষ নওরোজের শুভেচ্ছা জানালেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। বার্তায় তিনি ইরানকে ‘বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে উল্লেখ করেন।

ক্রেমলিনের বরাত দিয়ে জানা গেছে, বার্তাটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর উদ্দেশে পাঠানো হয়েছে। এতে পুতিন ইরানের জনগণের জন্য শুভকামনা জানিয়ে বলেন, তারা যেন এই কঠিন সময় সম্মান ও দৃঢ়তার সঙ্গে অতিক্রম করতে পারে।

এদিকে সাম্প্রতিক প্রতিবেদনে ইঙ্গিত পাওয়া গেছে, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলে ইরানের সামরিক তৎপরতায় রাশিয়ার সহযোগিতা বাড়ছে। একাধিক পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, রাশিয়া ইরানকে উন্নত ড্রোন হামলার কৌশলগত সহায়তা দিচ্ছে এবং মার্কিন সেনা, জাহাজ ও বিমান চলাচলের তথ্য সরবরাহ করছে। এই তথ্যের একটি বড় অংশ রাশিয়ার উন্নত স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে সংগৃহীত বলে অভিযোগ করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button