ক্ষে/প/ণা/স্ত্র উৎপাদন কাজ পুরোদমে চলছে: ইরান

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর দাবি অনুযায়ী তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই, এমন মন্তব্যের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র জেনারেল আলি মোহাম্মদ নাঈনি বলেছেন, তেহরান এখনও ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম সম্পূর্ণভাবে চালিয়ে যাচ্ছে।
জেনারেল নাঈনি শুক্রবার (২০ মার্চ) ইরানের রাষ্ট্রায়ত্ত দৈনিক ইরান-কে জানিয়েছেন, “আমাদের ক্ষেপণাস্ত্র শিল্পের সক্ষমতার স্কোর ২০, যা পূর্ণাঙ্গ। যুদ্ধকালীন পরিস্থিতিতেও আমরা উৎপাদন চালাচ্ছি এবং মজুত করার কোনো সমস্যা নেই।”
এর আগে, বৃহস্পতিবার নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের সক্ষমতা নেই এবং দাবি করেন, “আমরা জয়ী হতে যাচ্ছি এবং ইরান ধ্বংস হচ্ছে।”
আইআরজিসির মুখপাত্র আরও জানিয়েছেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলতে থাকবে এবং দেশের জনগণ চায় শত্রু পুরোপুরি নিঃশেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকুক।
সূত্র: আল জাজিরা।



