ই/স/রা/য়ে/লে/র তেল শোধনাগারে ইরানের হা/ম/লা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা প্রয়াত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ-এর নামানুসারে নির্মিত নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল-এ হামলা চালিয়েছে। হামলা হাইফার তেল পরিশোধনাগার-কে লক্ষ্য করে করা হয়েছে।
আইআরজিসির দাবি অনুযায়ী, নতুন মিসাইলটি মাল্টি ওয়ারহেডযুক্ত এবং ভারী বিস্ফোরক বহন করতে সক্ষম। বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর ৬৬ দফায় ইসরায়েলের হাইফা ও আশদোদের জ্বালানি স্থাপনা টার্গেট করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অন্তত একটি মিসাইল হাইফার তেল শোধনাগারে আঘাত হানেছে। হামলার মুহূর্ত সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং সাময়িকভাবে প্ল্যান্টের কার্যক্রম ব্যাহত হয়েছে। এছাড়া, তেলআবিব, জেরুজালেমসহ উত্তর ও দক্ষিণ ইসরায়েলেও ইরান হামলা চালিয়েছে।
এর উত্তরে, শুক্রবার ভোরে তেহরানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চার থেকে পাঁচ দফায় বিমান হামলা চালিয়েছে। বিস্ফোরণের শব্দ বিভিন্ন এলাকায় শোনা গেছে।
একই সঙ্গে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে আইআরজিসির একাধিক নৌযানে হামলা চালিয়েছে।
সূত্র: আলজাজিরা



