Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরান এই যু/দ্ধে হারবে না, ভারতের উচিত পাশে থাকা: সাবেক ‘র’ প্রধান

চলমান ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’ (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে দুলাত বলেছেন যে ইরান এই যুদ্ধে পরাজিত হবে না এবং ভারতের উচিত সংকটে বন্ধুপ্রতিম দেশ ইরানের পাশে দাঁড়ানো।

দুলাত বলেন, “এই দ্বন্দ্ব কোনো নতুন ঘটনা নয়। এটি গত ২০-২৫ বছর ধরে চলে আসছে। ভারত ঐতিহাসিকভাবে ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং ইরানও সংকটের সময় সব সময় ভারতের পাশে দাঁড়িয়েছে।”

তিনি আরও উল্লেখ করেছেন, “ভারত ও ইরানের সম্পর্ক পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তাই বর্তমান কঠিন সময়ে আমাদের ইরানের পাশে থাকা উচিত। ভারতের ভূমিকা এই সংকটে হবে সময়োপযোগী, ভারসাম্যপূর্ণ ও যথাযথ।”

যুদ্ধের ফলাফল নিয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “পশ্চিমা দেশ ও ইসরায়েলের প্রবল চাপের মুখে থাকলেও ইরান এই যুদ্ধে হারবে না।”

বিশ্লেষকরা মনে করছেন, দুলাতের আত্মবিশ্বাসের পেছনে ইরানের সামরিক সক্ষমতা, আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক এবং ভূ-রাজনৈতিক অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

যদিও ভারতের সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষের পক্ষে অবস্থান নেয়নি, সাবেক এই গোয়েন্দা প্রধানের মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে ভারতের মধ্যে একটি শক্তিশালী অংশ ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখার পক্ষে।

সংশ্লিষ্ট খবর

Back to top button