আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের গর্বের এফ-৩৫ যু/দ্ধবিমানে হা/ম/লার ভিডিও প্রকাশ ইরানের

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার জানিয়েছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর দাবি করেছে যে তারা “ইরানের মধ্যাঞ্চলের আকাশে মার্কিন বাহিনীর একটি কৌশলগত এফ-৩৫ যুদ্ধবিমান”-এ আঘাত হেনেছে।
এই ঘটনার একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে, তবে এ দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
যদি তথ্যটি নিশ্চিত হয়, তবে এটি হবে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার প্রথম ঘটনা। পাশাপাশি, যুদ্ধ শুরুর পর ইরানের পক্ষ থেকে মার্কিন বিমানে হামলার প্রথম নজির হিসেবে এটিকে ধরা হবে।
সূত্র: মিডল ইস্ট আই।



