Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

চিঠিতে নরেন্দ্র মোদি ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা রোজা ও ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক সময় অতিবাহিত করেছেন।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর সহানুভূতি, ভ্রাতৃত্ব এবং একতার মতো চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়। এই উৎসব বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ বয়ে আনুক—এমন কামনাও করেন তিনি।

চিঠির শেষাংশে দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন নরেন্দ্র মোদি এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button