Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগদুর্ঘটনা

লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ সদস্য নিখোঁজ, আহত ৫ সরকারি কর্মকর্তা

ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে সংঘর্ষে মৎস্য রক্ষা অভিযানের একটি স্পিডবোট উল্টে গিয়ে এক পুলিশ কনস্টেবল নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন এবং তাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৮টার দিকে মঙ্গলসিকদার লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কনস্টেবলের নাম মো. ফখরুল ইসলাম, তিনি মঙ্গল সিকদার পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

জানা যায়, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী নিয়ে ঢাকা থেকে চরফ্যাশনের বেতুয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি কর্ণফুলী-১২ লঞ্চটি সন্ধ্যার দিকে ঘাটে পৌঁছায়। একই সময়ে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ ধরার নিষেধাজ্ঞা তদারকির জন্য উপজেলা মৎস্য দপ্তরের তিন কর্মকর্তা ও তিন পুলিশ সদস্য একটি স্পিডবোটে অভিযানে বের হন।

অভিযান দলের সদস্যদের মধ্যে ছিলেন অফিস সহকারী আব্বাছ উদ্দিন, ক্ষেত্র সহকারী মনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম সোহাগসহ তিনজন পুলিশ কনস্টেবল। লঞ্চটি ঘাটে ভিড়ার সময় এর পেছনের প্রপেলারের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। এতে পাঁচজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও কনস্টেবল ফখরুল ইসলাম নিখোঁজ হয়ে যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, স্পিডবোটটির ইঞ্জিন নদীর মাঝপথে বন্ধ হয়ে গেলে স্রোতের টানে সেটি লঞ্চের দিকে চলে যায়। পরে ধাক্কা লেগে বোটটি লঞ্চের নিচে ঢুকে উল্টে পড়ে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button