Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

সৌদিতে ঈদের চাঁদ দেখার বিষয়ে সর্বশেষ যা জানা যাচ্ছে

পবিত্র ঈদুল ফিতর নির্ধারণে আজ বুধবার বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার চেষ্টা চলছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশে আজ ২৯ রমজান হওয়ায় সূর্যাস্তের পর চাঁদ পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া বাহরাইন, কুয়েত, ইয়েমেন, ফিলিস্তিন, লেবানন, সুদান ও ইরাক-এর কিছু অঞ্চলেই আজ চাঁদ দেখার চেষ্টা করা হচ্ছে। তবে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আজ বিশ্বের কোথাও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যাবে—ফলে খালি চোখে তা দেখা প্রায় অসম্ভব।

অন্যদিকে তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ভারত, পাকিস্তান, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে বৃহস্পতিবার হবে ২৯ রমজান। এসব দেশে চাঁদ দেখা হবে বৃহস্পতিবার সূর্যাস্তের পর।

বিশেষজ্ঞরা বলছেন, পূর্বাঞ্চলীয় দেশগুলোতে চাঁদ দেখা প্রায় অসম্ভব এবং মধ্যাঞ্চলেও তা অত্যন্ত কঠিন হবে। তাই ঈদের তারিখ নির্ধারণে প্রচলিত চাঁদ দেখা পদ্ধতির পাশাপাশি আধুনিক জ্যোতির্বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বর্তমান পরিস্থিতি অনুযায়ী, অধিকাংশ দেশে ঈদুল ফিতর শুক্রবার বা শনিবার উদযাপিত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির ঘোষণার ওপর।

সংশ্লিষ্ট খবর

Back to top button