Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য

এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ

সংযুক্ত আরব আমিরাত-এ পবিত্র শাওয়াল মাসের চাঁদের ছবি ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

জানা গেছে, আবুধাবিতে অবস্থিত খতম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি থেকে বুধবার (১৮ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টায় এই চাঁদের ছবি তোলা হয়। পর্যবেক্ষণ কেন্দ্রটি আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের অধিভুক্ত।

প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ছবি তোলার সময় সূর্য থেকে চাঁদের দূরত্ব ছিল ৯.২ ডিগ্রি এবং চাঁদের বয়স ছিল মাইনাস ১৫ ঘণ্টা ২৩ মিনিট—যা জ্যোতির্বৈজ্ঞানিক হিসেবে গুরুত্বপূর্ণ একটি পর্যবেক্ষণ।

এই পর্যবেক্ষণে আনাস মোহাম্মদ, ওসামা ঘান্নাম ও খালফান আল নাইমি অংশ নেন এবং ছবিটি ধারণ করেন মোহাম্মদ আওদা।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ ঈদুল ফিতর-এর সম্ভাব্য তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে চূড়ান্তভাবে ঈদের তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করে।

সংশ্লিষ্ট খবর

Back to top button