
খায়রুল কবির খোকন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার সমাজকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করতে অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, দলের কোনো নেতাকর্মী চাঁদাবাজি, মাদক বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ‘ডাবল অ্যাকশন’ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ মার্চ) নরসিংদী সদর উপজেলার সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে এবং অপরাধ দমনে কোনো দলের পরিচয় বিবেচনা করা হবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নরসিংদী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



