Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ই/স/রা/য়ে/ল দ্বারা অধিকৃত হয়েছে: ক্যারি বোলার

সাবেক ট্রাম্প প্রশাসনের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রভাবশালী কনজারভেটিভ ব্যক্তিত্ব ক্যারি প্রেজিন বোলার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) ‘পিয়ার্স মরগান আনসেন্সরড’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বোলার দাবি করেন, মেক আমেরিকা গ্রেট এগেইন বা ‘মাগা’ (MAGA) আন্দোলন এখন পুরোপুরি মৃত।

বোলার অভিযোগ করেছেন, বর্তমানে মার্কিন সরকার একটি বিদেশি রাষ্ট্র অর্থাৎ ইসরায়েল দ্বারা প্রভাবিত, এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই বিদেশি শক্তির প্রভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েছেন। ইরানের সঙ্গে যুদ্ধে উত্তেজনা যত বাড়ছে, ট্রাম্পের কট্টর সমর্থকদের মধ্যে বিভাজন ততই স্পষ্ট হচ্ছে এবং ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রকৃত অর্থ নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে।

তিনি বলেন, তিনি এখন আর তার ‘প্রিয় বন্ধু’ ট্রাম্পকে চিনতে পারছেন না। বোলারের মতে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনঘন যুক্তরাষ্ট্র সফর এবং ট্রাম্প প্রশাসনের ওপর তার প্রভাবই এই যুদ্ধে সরাসরি প্রভাব ফেলেছে।

বোলার প্রশ্ন তুলেছেন, কেন একটি বিদেশি রাষ্ট্রকে মার্কিন সরকারের ওপর প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া হচ্ছে। তিনি বলেছেন, সাধারণ আমেরিকানরা এই যুদ্ধে ক্ষুব্ধ এবং মনে করছেন যে ট্রাম্প তাদের বিশ্বাসঘাতকতা করেছেন। গত মাসে হোয়াইট হাউসের রিলিজিয়াস লিবার্টি কমিশন থেকে সরানো এই প্রভাবশালী নারী এখন ট্রাম্পের কট্টর বিরোধী শিবিরে রয়েছেন।

এদিকে, ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যেও অসন্তোষ দেখা দিয়েছে। মঙ্গলবার ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট পদত্যাগপত্র প্রকাশ করে জানিয়েছেন, তিনি এই যুদ্ধে আর সমর্থন দিতে পারছেন না। কেন্টের মতে, ইরান আমেরিকার জন্য কোনো আসন্ন হুমকি ছিল না; বরং ইসরায়েল এবং তাদের শক্তিশালী লবির চাপের কারণে যুদ্ধ শুরু হয়েছে।

বোলার প্রায় ২০ বছর ধরে ট্রাম্পের অনুগত ছিলেন। তিনি বলেন, তিনি প্রতিদিন অসংখ্য ‘মাগা’ সমর্থকের সঙ্গে কথা বলেন, এবং তাদের মধ্যে বড় একটি অংশ মনে করে যে কেবল ইসরায়েলের স্বার্থ রক্ষার্থে যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করছে।

তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যারা ‘ড্রেন দ্য সোয়াম্প’ বা দুর্নীতিমুক্ত ওয়াশিংটনের প্রতিশ্রুতি দিয়ে বিদেশি যুদ্ধে জড়িয়ে পড়বে, আমেরিকানরা তাদের আর ভোট দেবে না। বোলার স্পষ্টভাবে বলেছেন, ট্রাম্প কেবল মাগা আন্দোলন নয়, পুরো দেশকেই প্রতারিত করেছেন এবং সাধারণ মানুষ এই বিশ্বাসঘাতকতায় অত্যন্ত ক্ষুব্ধ।

সংশ্লিষ্ট খবর

Back to top button