Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশজনদুর্ভোগসরকার

ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক চলছে। সব বাস কাউন্টার থেকে নির্ধারিত ভাড়া নেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত যাত্রীদের কোনো ভোগান্তি বা অভিযোগ পাওয়া যায়নি। রাস্তায় বড় ধরনের যানজটও নেই।

বুধবার (১৮ মার্চ) তিনি গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, এখানে কিছু পরিবহন কম ভাড়া (২০–৩০ টাকা কম) নিচ্ছে। পুলিশ বুথে কেউ বাড়তি ভাড়ার অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাসগুলোও সময়মতো ছেড়ে যাচ্ছে, ফলে যাত্রীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

তিনি বলেন, সার্বিকভাবে যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যাতায়াত করতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর নেই।

জ্বালানি তেলের বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, ১৫ মার্চ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে। যমুনা সেতু দিয়ে গতকাল ৩২ হাজার গাড়ি যাত্রা করেছে এবং তারা তেল পেয়ে গন্তব্যে পৌঁছাতে পারছে। গণপরিবহনে ফুয়েল ঘাটতি নেই, কেউ না পেলে অভিযোগ করার সুযোগও রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button