Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিক

সৌদি আরবে ঈদ কবে?

দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর শেষের পথে পবিত্র রমজান। চাঁদ দেখা সাপেক্ষে মুসলিম বিশ্ব শাওয়াল মাসের প্রথম দিন উদ্‌যাপন করবে ঈদুল ফিতর।

বুধবার (১৮ মার্চ) সৌদি আরবের নাগরিকরা পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবেন। এদিন সৌদিতে ১৪৪৭ হিজরি সনের ২৯ রমজান।

যদি আজ সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে ঈদুল ফিতর উদ্‌যাপন হবে বৃহস্পতিবার। আর যদি চাঁদ দেখা না যায়, তবে মুসলমানরা আরও একদিন রোজা রাখবেন।

সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার (১৭ মার্চ) জনসাধারণকে অনুরোধ জানিয়েছে, খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে চাঁদ দেখলে তা নিকটস্থ আদালত বা রেজিস্ট্রারে অবগত করুন।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হতে পারে। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button