Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যেসব বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে জাতীয় সংসদের কার্যক্রম চালিয়ে নিতে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাময়িকভাবে প্রতিরক্ষা, মন্ত্রিপরিষদ বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।

এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সরকার পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button