Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়া

আফগানিস্তানে হা/ম/লা/র ‘নিন্দা’ ভারতের, পাকিস্তান বলছে ‘ভণ্ডামি’

আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্তব্য করে জানিয়েছিলেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার নিন্দা করছে ভারত। তিনি বলেন, এটি পাকিস্তানি প্রতিষ্ঠানের আরও একটি আগ্রাসী পদক্ষেপ, যা আফগানিস্তানের সার্বভৌমত্বের শত্রুভাবাপন্ন।

এর জবাবে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহির আন্দ্রাবি ভারতের এই অবস্থানকে ‘লজ্জাজনক ভণ্ডামি’ বলে আখ্যায়িত করেছেন। তিনি অভিযোগ করেন, আফগান মাটিতে ভারত সন্ত্রাসবাদের সমর্থন করছে এবং আফগানিস্তানে তাদের নেটওয়ার্ক ধ্বংস হওয়ায় ভারতের হতাশা এমন বক্তব্যে প্রতিফলিত হচ্ছে।

পাকিস্তান ও আফগানিস্তান কয়েক সপ্তাহ ধরে সীমান্তে সংঘাতে জড়িয়ে রয়েছে। ফেব্রুয়ারিতে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে ‘সরাসরি যুদ্ধ’ ঘোষণা করে এবং কাবুলসহ দেশের অভ্যন্তরীণ এলাকায় সামরিক হামলা চালায়। একই সময়ে আফগানিস্তান ও ভারত পাকিস্তানকে এড়িয়ে নতুন বাণিজ্যপথ চালুর বিষয়ে আলোচনা করছে।

পাশাপাশি সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণও হয়েছে। পাকিস্তান দাবি করেছে, ইসলামাবাদ ও আরও দুটি শহরের কাছে আফগান তালেবানের পাঠানো ড্রোন ভূপাতিত করেছে, আর আফগানিস্তান দাবি করছে, পাকিস্তান তাদের ভূখণ্ডের গভীরে হামলা চালিয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী প্রত্যাহারের পর আফগান তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকেই দুই দেশের সম্পর্ক অবনতি হয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা গত চার বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সতর্ক করেছেন যে, কাবুলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ না করা পর্যন্ত অভিযান চলবে। শান্তি আলোচনার জন্য চীন আফগানিস্তানে বিশেষ দূত পাঠিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button