Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন এলাকায় ভাড়া বাসা থেকে শারমীন জাহান (খাদিজা) নামে এক ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর তার স্বামী ফাহিম আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে এবং সোমবার (১৬ মার্চ) তাকে পাঁচ দিনের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

নিহত শারমীন জাহান চাঁদপুরের কচুয়া উপজেলার তেতৈয় গ্রামের শাহজাহান মোল্লার মেয়ে। ফাহিম আল হাসান কুমিল্লার মুরাদনগর উপজেলার খুইরুল গ্রামের মো. হানিফ সরকারের ছেলে। গত বছরের ২৪ জুন তারা বিয়ে করেন এবং সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় বসবাস শুরু করেন। বিয়ের পর থেকে পারিবারিক কলহ সৃষ্টি হয়, যা শারমীন পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন।

মামলার বিবরণে বলা হয়েছে, ১৫ মার্চ বিকেল পৌনে পাঁচটার দিকে ফাহিম শারমীনের চাচা মনিরুল ইসলামকে ফোন করে শারমীনের গুরুতর অসুস্থ হওয়ার খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মনিরুল শারমীনকে রক্তাক্ত অবস্থায় খাটের ওপর পড়ে থাকতে দেখেন। পরে সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুরতহালে দেখা যায়, শারমীনের কপালের ডান পাশে এবং মাথার উপরে গভীর কাটা জখম রয়েছে।

জাবি উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু), ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্রশক্তি বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরাও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের জন্য দাবী জানিয়েছেন। প্রাথমিক তদন্তে ল্যাপটপ ও ফোন নিখোঁজ হওয়ার বিষয়টি পরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button