খেলাধুলাক্রিকেটপ্রধানমন্ত্রীবাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই শেষে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের মাধ্যমে টাইগাররা ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে।
রোববার (১৫ মার্চ) মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের এই স্মরণীয় জয়ে ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সাহসী তরুণ ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয় তুলে নিয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে। এতে প্রমাণ হয়েছে যে দৃঢ় মনোবল ও সম্মিলিত প্রচেষ্টা থাকলে যেকোনো কঠিন পরিস্থিতিতেও জয় সম্ভব।
তিনি আরও বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের এই দৃষ্টিনন্দন পারফরম্যান্স গোটা দেশকে গর্বিত করেছে। ভবিষ্যতেও দলের এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।



