Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

গণপরিবহনের জন্য জ্বালানি তেল রেশনিংয়ের সীমা থাকছে না: সেতুমন্ত্রী

গণপরিবহনের জন্য জ্বালানি তেলের রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তান এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শনিবার রাত থেকেই দূরপাল্লা ও গণপরিবহনের বাসগুলো পর্যাপ্ত জ্বালানি তেল পাবে এবং তাদের জন্য আর কোনো রেশনিং সীমা থাকবে না।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত—বিশেষ করে ইরান ও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র-এর মধ্যে উত্তেজনার কারণে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে অস্থিরতা তৈরি হয়। এর প্রভাব বাংলাদেশেও পড়ে।

এই পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের জন্য গত ৬ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহে সীমা নির্ধারণ করে দেয়। তখন মোটরসাইকেলে দিনে ২ লিটার এবং ব্যক্তিগত গাড়িতে সর্বোচ্চ ১০ লিটার পেট্রল বা অকটেন নেওয়ার অনুমতি ছিল।

এছাড়া এসইউভি ও মাইক্রোবাসে ২০–২৫ লিটার, পিকআপ বা লোকাল বাসে ৭০–৮০ লিটার এবং দূরপাল্লার বাস, ট্রাক বা কনটেইনার ট্রাকে প্রতিদিন ২০০–২২০ লিটার পর্যন্ত তেল নেওয়ার সীমা নির্ধারণ করা হয়েছিল।

তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহনের ক্ষেত্রে রেশনিং তুলে নেওয়া হলেও ব্যক্তিগত যানবাহনের জন্য আগের সীমা এখনো বহাল রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button