আজ থেকে আপনারা আর কোনো দলের নন স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আজ থেকে আপনারা আর কোনো দলের নন, আপনারা এই সংসদের স্পিকার।”
এর আগে সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হন প্রবীণ রাজনীতিবিদ হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন কায়সার কামাল। স্পিকার নির্বাচিত হওয়ার পর নিরপেক্ষতার স্বার্থে বিএনপির স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়ান হাফিজ উদ্দিন আহমদ।
স্পিকার হিসেবে প্রথম বক্তব্যে হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ হবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র।
এ সময় বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, আজকের সংসদ “চব্বিশের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সংসদ”। তিনি আশা প্রকাশ করেন, স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদের কাছে সরকারি ও বিরোধী দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না।



