Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্য

নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করুন: হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির (দক্ষিণাঞ্চল) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করার পরামর্শ দিয়েছেন।

নির্বাচনী প্রচারণার সময় তার দেওয়া একটি বক্তব্যের ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, তিনি যুবকদের উদ্দেশে বলেন, “বিয়ে করার সময় বাবা-মা হয়তো বলবে নিজের থেকে কম শিক্ষিত মেয়েকে বিয়ে করো, কিন্তু আমি এমন পরামর্শ জীবনেও শুনব না। বিয়ে করবি নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে। কারণ, একজন স্ত্রী একটি প্রতিষ্ঠান। তারা বিয়ের পর কর্মসংস্থান করলেও ভালো, না করলেও ভালো। তারা নিজেদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তুলতে পারে।”

তিনি আরও উল্লেখ করেন, দেবিদ্বারের নারীদের কর্মসংস্থানের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমরা গুরুত্ব দিয়েছি।

সংশ্লিষ্ট খবর

Back to top button