Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাজনীতিঅন্যান্যবিএনপি

মির্জা আব্বাস অসুস্থ শুনেই খারাপ লাগছে: ডা. মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দুঃখ প্রকাশ করেছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

ডা. মাহমুদা মিতু বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আজ প্রথম অধিবেশন, মির্জা আব্বাস ভাই অসুস্থ। শত রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, কিন্তু অসুস্থ শুনে খারাপ লাগছে। আল্লাহ উনাকে দ্রুত শেফা দান করুন। আমিন।”

এর আগে বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button