Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর পেছনের উঁচু দেয়ালে পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ (সা.) এর আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশে এ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়।

গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ সচিবালয়ে অফিস করা সময় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট শাখাকে ক্যালিগ্রাফিটি অধিবেশন কক্ষে স্থাপনের নির্দেশ দেন।

এর আগে ক্ষমতাসীন দল বিএনপি-র সংসদীয় দলের বৈঠকে বিষয়টি আলোকপাত করেন তারেক রহমান। এরপর অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যিবা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ এর আরবি ক্যালিগ্রাফি দেয়ালে স্থাপন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button