Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের ট্যাংকে মিললো স্ত্রীর ম/র/দে/হ, স্বামী আ/ট/ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা-এর রাণীনগর-হঠাৎপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামী মিজানুর রহমান ভেজু তাঁর স্ত্রী নাসিমা বেগমকে নৃশংসভাবে হত্যা করেছেন। পরে তিনি মরদেহটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংকে ফেলে রাখেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) সকালে নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, নাসিমার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত স্বামী মিজানুর রহমানকে গ্রামবাসী আটক করে পুলিশে দিয়েছে এবং প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button