Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইরান যু/দ্ধে ১৫০ জনের মতো মার্কিন সেনা আ/হ/ত

ইরানের সঙ্গে চলমান ১০ দিনের সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ১৪০–১৫০ জন মার্কিন সেনাসদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। আগে পেন্টাগন কেবল ৮ জন সেনাসদস্য গুরুতর আহত হওয়ার কথা নিশ্চিত করেছিল।

পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানিয়েছেন, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হওয়ার পর টানা ১০ দিনের হামলায় এই সেনাসদস্যরা আহত হয়েছেন। তাদের মধ্যে ১০৮ জন ইতিমধ্যে সুস্থ হয়ে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন। গুরুতর আহত ৮ জনকে সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

রয়টার্স জানিয়েছে, আহতদের মধ্যে অধিকাংশই সামান্য আঘাত পেয়েছেন। তবে বিস্ফোরণজনিত কারণে মস্তিষ্কে কোনো আঘাত (ট্রমাটিক ব্রেইন ইনজুরি) লেগেছে কি না, সে বিষয়ে পেন্টাগন কোনো বিস্তারিত তথ্য দেয়নি।

সংঘাত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং ইরান মার্কিন সামরিক ঘাঁটিসহ আরব উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক মিশন, হোটেল, বিমানবন্দর ও তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে। পেন্টাগন জানিয়েছে, যুদ্ধের শুরুতে হামলার তীব্রতা বেশি থাকলেও বর্তমানে ইরানি হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। মার্কিন ক্রমবর্ধমান বিমান হামলার কারণে ইরানের পাল্টা আক্রমণের সক্ষমতা কমেছে।

মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সাংবাদিকদের বলেন, ইরান প্রত্যাশার চেয়ে শক্তিশালী প্রতিপক্ষ নয়। তারা সাহসিকতার সঙ্গে লড়াই করছে এবং সেই লড়াইকে সম্মান করা হচ্ছে, তবে মার্কিন সামরিক বাহিনী তাদের পরিকল্পনা অনুযায়ী অভিযান অব্যাহত রাখছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button