Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জামায়াতরাজনীতি

‘ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে সরকারের প্রস্তাব আপাতত নাকচ’

জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত জানাবে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১১ মার্চ) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপাতত সরকারের প্রস্তাব নাকচ। আলোচনার পর তারা ডেপুটি স্পিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করবে।

এর আগে ২ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে সমঝোতার দলিল বাস্তবায়ন শুরু করতে চায় সরকার। প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে ডেপুটি স্পিকারের পদের প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একইসঙ্গে নির্বাচন করা যায়।

তবে ১০ মার্চ জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির ফেসবুক পোস্টে বলেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল কেবল অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না। একই দিনে তিনি আরও লেখেন, ১৮ কোটি মানুষ, বড় অর্থনীতি। ক্রাইসিস মোকাবেলায় দরকার সৎ-দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় অনৈক্য বেড়েই চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button