Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রীসরকার

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবন-এর সরকার দলীয় সভাকক্ষে বেলা ১১টায় বৈঠক শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা চলছে।

বৈঠকে প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করার কথা রয়েছে। এ বিষয়ে বৈঠক থেকেই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সে অনুযায়ী আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। তবে এবার অধিবেশন কতদিন চলবে তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর তাদের বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button