Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হামলা চালাবে। তার ভাষায়, এমন পরিস্থিতি তৈরি হলে ইরানের ওপর “মৃত্যু, আগুন ও ক্রোধ” নেমে আসবে।

সোমবার এক সংক্ষিপ্ত ফোন সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ইরানকে ঘিরে চলমান উত্তেজনা বা সংঘাত খুব দ্রুত শেষ হতে পারে এবং তিনি আগেই সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তবে হরমুজ প্রণালীতে তেল ট্যাঙ্কারের চলাচল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, ইরান যদি এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেল পরিবহন ব্যাহত করার চেষ্টা করে, তাহলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত যতটা আঘাত হেনেছে তার চেয়ে ২০ গুণ বেশি শক্তিতে পাল্টা হামলা চালাবে।”

তিনি আরও বলেন, প্রয়োজনে এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে যেগুলো সহজেই ধ্বংস করা সম্ভব। এতে ইরানের জন্য আবার শক্তভাবে রাষ্ট্র হিসেবে দাঁড়িয়ে ওঠা কঠিন হয়ে পড়তে পারে। তবে একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি যেন ওই পর্যায়ে না পৌঁছায়।

তেলের বাজার নিয়েও মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, ইরানকে ঘিরে উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও তা মোকাবিলার জন্য তার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমার সবকিছুর জন্য পরিকল্পনা আছে। আমেরিকানরা এতে সন্তুষ্ট হবে এবং তেলের দামও কমে আসবে।”

দক্ষিণ ফ্লোরিডার ডোরাল এলাকায় নিজের গলফ ক্লাবের বলরুমে তিন দিনের সম্মেলনে হাউস রিপাবলিকান নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব মন্তব্য করেন।

এদিকে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে তার কঠোর অবস্থানকে চীনসহ অন্যান্য দেশের ইতিবাচকভাবে দেখা উচিত। কারণ এতে বৈশ্বিক তেল সরবরাহ ও সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত হবে।

তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button