Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকএশিয়া

তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন—এমন গুঞ্জন ছড়িয়েছে। তবে এখনও এ দাবি নিশ্চিত হওয়া যায়নি।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি একটি প্রতিবেদনে নেতানিয়াহুর আহত বা নিহত হওয়ার সম্ভাবনা উত্থাপন করেছে। তবে এ সংক্রান্ত কোনো নির্ভরযোগ্য তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেওয়া হয়নি। প্রতিবেদনে জল্পনার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে—নেতানিয়াহুর নতুন ভিডিও প্রকাশ না হওয়া, তার বাসভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কিছু কূটনৈতিক সফর স্থগিত করা।

এদিকে ইসরায়েলের দ্য জেরুজালেম পোস্ট জানায়, নিহত বা আহত হওয়ার কোনো বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায়নি। যুদ্ধকালীন পরিস্থিতিতে শীর্ষ নেতাদের প্রকাশ্যে সীমিত উপস্থিতি থাকার কারণে এ ধরনের গুজব ছড়ানো স্বাভাবিক। সরকারি সূত্র জানিয়েছে, ৭ মার্চ নেতানিয়াহুর কার্যালয় থেকে একটি সরকারি বিবৃতি প্রকাশ করা হয়েছিল এবং ৬ মার্চ তাকে বিয়ারশেবারের একটি এলাকায় দেখা গেছে।

ফলে, এখন পর্যন্ত নেতানিয়াহুর ক্ষতি হওয়ার দাবি কোনোভাবে নিশ্চিত হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button