Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

গুজব ছড়ানোর অভিযোগে কাতারে গ্রে/প্তা/র ৩১৩

কাতার-এ জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে দেশটির কর্তৃপক্ষ।

দেশটির কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভ্রান্তিকর তথ্য সংরক্ষণ, প্রচার এবং বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। সরকারের মতে, এ ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য হুমকি এবং আইন অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।

মন্ত্রণালয় আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তবে তাদের পরিচয় বা তারা ঠিক কী ধরনের তথ্য ছড়িয়েছিলেন—সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করা হয়নি।

কাতারের প্রচলিত আইন অনুযায়ী, ডিজিটাল বা অনলাইন মাধ্যমে যাচাইবিহীন বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

সূত্র: আল জাজিরা

সংশ্লিষ্ট খবর

Back to top button