
ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন ও ভাতা পরিশোধ করার নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদযাত্রায় কোনো সমস্যা না হয়, সেদিকে নজর দেওয়া হবে। ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে, যাতে কর্মীরা ছুটিতে স্বস্তিতে থাকতে পারেন।
তিনি আরও উল্লেখ করেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না। স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।



