Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
ইন্ডিয়াআন্তর্জাতিক

ভারত বড় কোনও শক্তি নয়, আমরা কিছুই বানাতে পারি না: রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে ভারত কোনো বড় শক্তি নয় এবং দেশটি কিছুই নিজস্বভাবে উৎপাদন করতে পারছে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গত বৃহস্পতিবার (৫ মার্চ) কেরালার মারিয়ান কলেজ কুট্টিক্কানামে শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় রাহুল গান্ধী এসব মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থা আদর্শিক আক্রমণের মুখে পড়েছে এবং নির্দিষ্ট ধরনের চিন্তাধারা চাপানো হচ্ছে। তিনি বলেন, উপাচার্যদের অনেককেই আরএসএসের সঙ্গে সংযুক্ত থাকার কারণে উপাচার্য করা হয়েছে, যা বন্ধ করতে হবে।

রাহুল গান্ধী আরও বলেন, এআই খাতে ভারত সফল হতে পারেনি। তিনি উল্লেখ করেন, এআই প্রযুক্তির ক্ষেত্রে মূলত দুটি বড় শক্তি রয়েছে—যুক্তরাষ্ট্র ও চীন। ভারত বিশেষ করে এই দুই দেশের সঙ্গে তুলনা করলে কোনো বড় খেলোয়াড় নয়। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক ভারত–যুক্তরাষ্ট্র চুক্তির ফলে ভারতের পুরো ডেটা যুক্তরাষ্ট্রের হাতে যাচ্ছে, যা দেশের সম্ভাবনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, যদি কোনও দেশ এআইতে শক্তিশালী হতে চায়, তাহলে তার নিজস্ব ডেটার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। যুক্তরাষ্ট্র সফল কারণ তাদের কাছে বৈশ্বিক ডেটা রয়েছে, যেখানে ভারত তা হারাচ্ছে। রাহুল গান্ধী উল্লেখ করেন, চীন নিজের ডেটার মালিক এবং তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না।

এছাড়া রাহুল গান্ধী অম্বানি ও আদানি গোষ্ঠীকে কটাক্ষ করেছেন। তিনি বলেন, ভারত এআই খাতে বড় শক্তি নয় কারণ তারা কিছুই উৎপাদন করে না এবং মূলত চীনা পণ্য বিক্রির ব্যবসা করছে।

রাহুল গান্ধীর মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারকে সরাসরি লক্ষ্য করে এআই ও ডেটা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button