ইরানের হা/ম/লা/র ভয়ে সারারাত বাঙ্কারে লাখো ই/স/রা/ই/লি

ইরানের পক্ষ থেকে একের পর এক ধেয়ে আসা ব্যালিস্টিক মিসাইল হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি নাগরিককে নিরাপদ আশ্রয়ে রাত কাটাতে হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) মধ্যরাত থেকে ইরাল অভিমুখে ইরান অন্তত পাঁচটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। এই ধারাবাহিক হামলার ফলে পুরো রাত জুড়ে মানুষ বোম্ব শেল্টারে অবস্থান করতে বাধ্য হয়েছেন।
ইসরায়েলি বিশ্লেষকদের মতে, ইরানের এই কৌশল—ভিন্ন সময়ে মিসাইল ছোড়া—প্রধানত সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ আশ্রয়ে বন্দি রেখে ইসরায়েল সরকারের ওপর মানসিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করতে করা হচ্ছে। ইসরায়েলি নিরাপত্তা বাহিনী এবং সেনাবাহিনী আগেই জানিয়েছিল যে যুদ্ধের প্রথম সপ্তাহে ইরান থেকে অন্তত ১,০০০ মিসাইল হামলা হতে পারে। তবে বাস্তবে এখন পর্যন্ত মাত্র ২০০টি মিসাইল ছোড়া হয়েছে।
ইসরায়েলি পক্ষ ব্যাখ্যা করছে, মিসাইলের এই সীমিত সংখ্যা ইরানের সামরিক সক্ষমতার তুলনায় তার দুর্বলতার প্রতিফলন। তারা দাবি করছে, ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক ‘অপারেশনাল সাকসেস’ বা সফল সামরিক অভিযানের কারণে ইরান তার সক্ষমতা অনুযায়ী বড় আকারের হামলা চালাতে পারছে না। তবে এই ধরণের হামলার আতঙ্ক ইসরায়েলের সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের স্থবিরতা তৈরি করেছে।
সূত্র: আল জাজিরা।



