Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্য

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে হ/ত্যা/র হুমকি

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। মঙ্গলবার রাতে মোজতাবাকে আনুষ্ঠানিকভাবে সর্বোচ্চ নেতা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই এই হুমকি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বুধবার ভোরে দেওয়া বার্তায় কাৎজ বলেন, “ইরানের সন্ত্রাসী সরকারের নতুন নেতা যদি ইসরায়েলকে ধ্বংসের পরিকল্পনায় নেতৃত্ব দেন, যুক্তরাষ্ট্র, মুক্ত পৃথিবী ও আঞ্চলিক দেশগুলোর ওপর হুমকি তৈরি করেন, এবং ইরানের সাধারণ জনগণের ওপর দমন-পীড়ন শুরু করেন—সেক্ষেত্রে তার নাম বা অবস্থান যেটাই হোক, তিনিও আমাদের স্পষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত হবেন।”

এ ঘটনার পটভূমিতে জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান ‘রোয়ার অব লায়ন’ এবং যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হয়। যৌথ এ অভিযানের প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি ছিলেন ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির উত্তরসূরী এবং ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর তিনি নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরান তৎক্ষণাৎ তিন সদস্যের অস্থায়ী নেতৃত্ব পরিষদ গঠন করে এবং পরবর্তীতে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। মোজতাবা খামেনি হলেন আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান। চলমান সংঘাতের প্রথম পাঁচ দিনে খামেনি পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন, যার মধ্যে তার স্ত্রী, কন্যা, জামাতা এবং নাতনি রয়েছেন।

ইসরায়েল কাৎজ আরও বলেন, “অপারেশন রোয়ারিং লায়ন একসময় শেষ হবে, কিন্তু ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যকে নিরাপদ রাখার আমাদের সংকল্প কখনও শেষ হবে না।”

সংশ্লিষ্ট খবর

Back to top button