Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার, গুরুত্ব পাচ্ছে কার্বন ট্রেডিং

পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় আগামী মে মাস থেকে সারাদেশে একযোগে ২৫ কোটি গাছের চারা রোপণের উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বুধবার (৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সঙ্গে আলোচনায় পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাস্তবায়নের দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাতের পরপরই ‘কার্বন ট্রেডিং’ খাতকে সরকার সর্বাধিক গুরুত্ব দিতে চাচ্ছে।

এছাড়া মন্ত্রী বলেন, হরমুজ প্রণালি বন্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের বিষয়ে সরকার ওয়াকিবহাল রয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত।

সংশ্লিষ্ট খবর

Back to top button