Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
স্বাস্থ্যবাংলাদেশসরকার

ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক হাসপাতাল) হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালের পুরোনো ভবনের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট ঘুরে দেখেন।

পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম, চিকিৎসক ও নার্সের সংখ্যা অপর্যাপ্ত, এবং হাসপাতালের বেশ কিছু অপারেশন থিয়েটার উন্নত নয়। তিনি আরও উল্লেখ করেন, রোগীরা অনেক মেডিসিন পাচ্ছেন না এবং হাসপাতালের ধোয়া-মোছার কাজের মানও সন্তোষজনক নয়।

হাসপাতালের শৃঙ্খলা ও দালাল চক্র নিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, কোনো দালালকে হাসপাতালের কার্যক্রমে বাধা দিতে দেওয়া হবে না, এবং ট্রলি ভাড়া দিয়ে টাকা নেওয়ার অভিযোগ সহ দালালদের কঠোর হস্তে দমন করা হবে। মন্ত্রী সীমিত সম্পদের মধ্যেও স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button