Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকএশিয়া

জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যু/দ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ মন্তব্য করেছেন যে, জায়নবাদী জাতীয়তাবাদ মুসলিম বিশ্বে অস্থিতিশীলতার অন্যতম কারণ এবং মানবতার জন্য হুমকি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘চাপিয়ে দেওয়া’ হয়েছে এবং এটি পাকিস্তানের নিরাপত্তার জন্যও হুমকি সৃষ্টি করছে। তার দাবি, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ইসলামি বিশ্বের বিভিন্ন সংঘাত ও সংকটের পেছনে জায়নবাদী মতাদর্শ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছে। একই সঙ্গে তিনি বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পাকিস্তানের পারমাণবিক সক্ষমতার কথাও উল্লেখ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। করাচি, স্কার্দু ও ইসলামাবাদে এসব বিক্ষোভ সহিংস রূপ নিলে প্রাণহানির ঘটনাও ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ চলাকালে গুলির ঘটনা ঘটে। তবে হতাহতের সুনির্দিষ্ট কারণ ও দায়ী পক্ষ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ নিশ্চিত তথ্য এখনো প্রকাশিত হয়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button