Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

প্রবাসীদের নিরাপত্তাই নাম্বার ওয়ান প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সোমবার (২ মার্চ) Ministry of Foreign Affairs Bangladesh–এ অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের নেওয়া পদক্ষেপের কথা জানান।

তিনি বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যারা বিভিন্ন দেশে যেতে পারেননি বা পথে আটকে পড়েছেন, তাদের সহায়তা এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে এ বৈঠক ডাকা হয়।

প্রতিমন্ত্রী জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো বিমানবন্দরে সরাসরি কাজ করছে, যাতে যাত্রীরা নিরাপদ থাকতে পারেন এবং প্রয়োজনে হোটেলে থাকার সুযোগ পান। যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হওয়ার ঝুঁকি রয়েছে বা জরুরি ভ্রমণের প্রয়োজন রয়েছে, তারা যেন এয়ারলাইন্সগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পান—সেই বিষয়েও সমন্বয় করা হচ্ছে।

তিনি বলেন, “আমাদের নম্বর ওয়ান অগ্রাধিকার হলো বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সব মন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করছে।”

সৌদি আরব, কাতারসহ বিভিন্ন দেশে যাওয়ার কথা থাকলেও যারা এখনো ভ্রমণ করতে পারছেন না, তাদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্তমান পরিস্থিতি অনিশ্চিত থাকায় কবে স্বাভাবিক ভ্রমণ শুরু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ভ্রমণ চালু হলে যাত্রীরা যাতে কোনো জটিলতা ছাড়াই নির্ধারিত রিপোর্টিং স্থানে যেতে পারেন, সে প্রস্তুতি রাখা হয়েছে।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে দুটি বিবৃতি দিয়েছে এবং প্রয়োজন হলে আরও বিবৃতি দেওয়া হবে।

তিনি আরও জানান, সাম্প্রতিক সহিংসতায় দুজন নিহত হয়েছেন—যাদের একজন রোহিঙ্গা ও অন্যজন বাংলাদেশি নাগরিক। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button