Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বিএনপিজামায়াতরাজনীতি

প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সোমবার (২ মার্চ) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়ার জন্য সরকার পক্ষ থেকে মৌখিক ও সাক্ষাতের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, “জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কে হবেন তা জুলাই জাতীয় সনদ অনুযায়ী নির্ধারণ হবে। রাজনৈতিক সমঝোতার প্রতিফলন হিসেবে আমরা বিরোধী দলকে এই পদ নেওয়ার সুযোগ দিতে চাই। স্পিকার নির্বাচনের দিনেই ডেপুটি স্পিকার নির্বাচিত হতে পারবেন।”

সালাহউদ্দিন আহমদ আরও জানান, “এটা আলাপ-আলোচনার বিষয়। সরকারি দল চাইলে স্পিকার ও ডেপুটি দুটোই নিতে পারে। কিন্তু জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার অবশ্যই বিরোধী দল থেকে হবেন। আমরা এটি এখনই গুড উইল হিসেবে প্রস্তাব করেছি।”

সংশ্লিষ্ট খবর

Back to top button