Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইন্ডিয়াএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইরান যু/দ্ধে মহাসঙ্কটে ভারত! থমকে যেতে পারে গোটা দেশ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে ভারতের তেল আমদানি সংকটের আশঙ্কা বাড়ছে। বিশেষত হরমুজ প্রণালী, যা বিশ্বের মোট অশোধিত তেলের ২০–২২ শতাংশ পরিবহন করে, এই যুদ্ধে সরাসরি ঝুঁকির মুখে। ভারতের আমদানি তেলের প্রায় অর্ধেকই এই জলপথ দিয়ে আসে।

বিশেষজ্ঞদের মতে, যদি হরমুজ প্রণালী অচল হয়, তবে ভারতের পেট্রোল, ডিজেল, কেরোসিন, এলপিজি গ্যাস এবং শিল্পক্ষেত্রে ব্যবহৃত তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। ভারতীয় শোধনাগারগুলোর সর্বোচ্চ মজুত ক্ষমতা ৭৪ দিনের, যা এই সময়সীমার পরে পর্যাপ্ত না হলে দেশ জ্বালানি সংকটে পড়তে পারে।

এছাড়া, আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত পরিস্থিতি সামলাতে রাশিয়ার তেল আমদানি বাড়াতে পারে। তবে মন্ত্রী হরদীপ সিং পুরী আশ্বস্ত করেছেন, দেশকে অচল হওয়া থেকে রক্ষা করার জন্য এই মজুত তেল যথেষ্ট।

সংশ্লিষ্ট খবর

Back to top button