Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকএশিয়ামধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

‘সাইপ্রাসের ব্রিটিশ ঘাঁটির দিকে ২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান’

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী John Healey জানিয়েছেন, সাইপ্রাসের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সেখানে হাজার হাজার ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে। রোববার (১ মার্চ) Sky News-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে Al Jazeera।

ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে জন হেলি বলেন, এগুলো সরাসরি সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে বলে তারা মনে করেন না। তবে এই ঘটনা প্রমাণ করে যে ইরানের শাসনব্যবস্থা অঞ্চলজুড়ে ক্রমেই আক্রমণাত্মক আচরণ করছে এবং সেখান থেকে বাস্তব ও বাড়তে থাকা হুমকি তৈরি হয়েছে—যা যুক্তরাজ্যকে পদক্ষেপ নিতে বাধ্য করছে।

তিনি আরও জানান, শনিবার ইরানের একটি হামলা বাহরাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাদের কয়েকশ গজ দূরে গিয়ে আঘাত হানে।

সংশ্লিষ্ট খবর

Back to top button