Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

শিক্ষকরা যদি অন্য পেশায় থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, কোনো প্রতিষ্ঠানের শিক্ষক অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চাঁদপুরের কচুয়ায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পেলে গণমাধ্যম তা প্রকাশ করতে পারে। অভিযোগের প্রমাণ মিললে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে গাফিলতি পেলেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকার শিক্ষক নিয়োগের পরিবর্তে অবকাঠামো নির্মাণে বেশি গুরুত্ব দিয়েছে, ফলে শিক্ষার মানোন্নয়নে পর্যাপ্ত নজর দেওয়া হয়নি।

এর আগে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা। পরে উপজেলা সম্মেলন কক্ষে উন্নয়ন ও আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট খবর

Back to top button