Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

চাঁদপুরে চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হা/ম/লা, বরসহ আ/হ/ত ৩

মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে এক বিয়ের অনুষ্ঠানে চাঁদার টাকা কম দেওয়ায় কিশোর গ্যাং হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় এই ঘটনা ঘটে।

হামলায় আহত হয়েছেন বর বাবু লাল বিশ্বাস, তার ভাই ত্রিনাথ বিশ্বাস ও জেঠা বৃজন রানী। ভুক্তভোগীরা জানান, তারা থানায় মামলা দাখিল করবেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, কিশোর গ্যাং প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ৩০ হাজার টাকায় নেমে আসে। অনুষ্ঠান আয়োজকরা তিন হাজার টাকা দিলে তারা সন্তুষ্ট হয়নি এবং হামলা চালায়। হামলায় টেবিল-চেয়ার ভাঙচুর করা হয় এবং ভুক্তভোগীদের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা ঘটনার নিন্দা জানিয়ে প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং মামলা দাখিলের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button