Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধজামায়াত

ধ/র্ষ/ণ-হ/ত্যা/কা/ণ্ডে জড়িতদের বিষয়ে যে বার্তা দিলেন জামায়াত আমির

ঢাকা ও নরসিংদীর সাম্প্রতিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির শফিকুর রহমান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ঢাকায় ছয় বছর বয়সী শিশু হত্যার ঘটনা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা এবং হাজারীবাগে এক স্কুলছাত্রী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, এসব ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং কিছু ক্ষেত্রে প্রশাসনের শৈথিল্য পরিলক্ষিত হয়েছে। অপরাধীদের বিচারের বদলে ভুক্তভোগী পরিবারকে এলাকা ছাড়ার চাপ দেওয়ার মতো মানবাধিকারবিরোধী কর্মকাণ্ডেরও সমালোচনা করেন তিনি।

শফিকুর রহমান প্রশ্ন তোলেন, শিশু তাহিয়া হত্যাকাণ্ডকে ‘দুর্ঘটনা’ হিসেবে উপস্থাপনের চেষ্টা কার ইশারায় হয়েছে এবং কারা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি দিচ্ছে। তাঁর দাবি, দলীয় পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করে অপরাধীদের রক্ষা করা কোনো সভ্য বা গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, ন্যায়বিচারের প্রশ্নে কোনো আপস করা হবে না। অবিলম্বে স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জামায়াত আমির।

সংশ্লিষ্ট খবর

Back to top button